Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কর্ণফুলীতে এস আলম চিনি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিয়ন্ত্রণে ৮ ইউনিট (ভিডিও)

• • পঠিত 11 বার
শেয়ার করুন:

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম চিনি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরের সুগার মিলের গোডাউনে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি।

শোয়াইব হোসেন মুন্সি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এখনো জানা যায়নি। তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এখনও কাজ করছেন।

এতে কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করেছেন তিনি। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।