করোনাভাইরাস মহামারির সময় মৃতদেহ বাধ্যতামূলকভাবে পোড়ানোর ঘটনায় মুসলিম সম্প্রদায়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে শ্রীলঙ্কা। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) এ সংক্রান্ত একটি যৌথ প্রস্তাব অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা।
মহামারি যখন ভয়াবহ রূপ নেয় তখন পরিস্থিতি সামাল দিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে গিয়ে করোনায় আক্রান্ত মুসলিমদের মৃতদেহ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয় কলম্বো। বুধবার (২৪ জুলাই) আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং ডেক্কান হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মুসলিমদের মৃতদেহ বাধ্যতামূলকভাবে পোড়ানোর নির্দেশ দেয়ায় আনুষ্ঠানিকভাবে দ্বীপ দেশটির মুসলিম সংখ্যালঘুদের কাছে ক্ষমা চেয়েছে দেশটির সরকার।
যদিও করোনায় মৃতদের মৃতদেহ ইসলামের রীতি মেনে দাফন করাকে নিরাপদ বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া মুসলিমদের লাশ ইসলামিক রীতি মেনে দাফন নিরাপদ বলে বিশেষজ্ঞরাও মতামত দিয়েছিলেন।
শ্রীলঙ্কা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কোভিড-১৯ মহামারি চলাকালীন বাধ্যতামূলকভাবে মুসলিমদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছে মন্ত্রিসভা।





