Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে

admin • 30 Mar 2026, 05:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে

রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের বিষয়ে মঙ্গলবার দিন ধার্য করা হয়। এদিন গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হয়।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

এরপর ফাহিম চৌধুরীকে রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

আর এস ফাহিম চৌধুরী ইউটিউব ও ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত মুখ। তিনি মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ অনুসারী। ৫ আগস্টের পর দেশের বাইরে ছিলেন কয়েক মাস। গত ২১ ফেব্রুয়ারি দেশে আসেন। দেশে আসার পর তিনি পুনরায় কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে দিচ্ছিলেন। বিষয়টি ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন জানার পর তাকে গ্রেপ্তারের দাবি জানায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।