Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট শতভাগ অব্যাহতি দিতে যাচ্ছে সরকার

admin • 11 Jun 2026, 05:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট শতভাগ অব্যাহতি দিতে যাচ্ছে সরকার

প্রস্তাবিত বাজেটে প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাতে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর থাকা ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশ করবেন। এ সময় দেশীয় শিল্প এবং জনকল্যাণমূলক সেবায় এই বড় ছাড়ের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট শতভাগ অব্যাহতি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টার আমদানিতেও সমুদয় শুল্ক এবং ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাতে এবং তরুণদের উৎসাহিত করতে বাজেটে প্রতিটি মোবাইল সিম কার্ডের ওপর থাকা ৩০০ টাকা কর সম্পূর্ণরূপে (১০০ শতাংশ) প্রত্যাহারের প্রস্তাব করা হতে পারে। এর ফলে সাধারণ মানুষের জন্য মোবাইল ও ইন্টারনেট সংযোগ আরও সাশ্রয়ী হবে।

এ ছাড়াও ভোজ্য তেল উৎপাদন, সৌরবিদ্যুৎ, শিক্ষার্থী পরিবহনের ইলেকট্রিক বাস আমদানি, ডায়ালাইসিস ফিল্টার আমদানি, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ২১ ধরনের সহায়ক যন্ত্রপাতি আমদানিতে শতভাগ কর ছাড় দেওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।