Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ

কটিয়াদীতে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

admin • 19 Jul 2022, 05:48 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কটিয়াদীতে তেলবাহী লরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী লরি ট্যাংকারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন সিএনজিচালিত অটোরিকশা যাত্রী মো. শাকিব মিয়া (২২)। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের নুরুল ইসলামের ছেলে। রোববার (১৮ জুলাই)  দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ চারজন।   গুরুতর আহত অটোরিকশা যাত্রী মোজাম্মেল হক (২৩) কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের হবি মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্য তিনজনের নাম পরিচয় পাওয়া জানা যায়নি।   স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৭ জুলাই) দুপুরের দিকে নান্দাইল চৌরাস্তা থেকে ভৈরবগামী একটি সিএনজি চালিত অটোরিকশা কটিয়াদী উপজেলার গাংকুলপাড়া ভাই-ভাই কার সেন্টারের কাছে পৌঁছলে কিশোরগঞ্জগামী তেলবাহী লরি ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।   এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী এসএসসি পরীক্ষার্থী মো. শাকিব মিয়া মারা যায়। আহতদের চিকিৎসার জন্য ভিন্ন ভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। এই সময় স্থানীয়রা তেলবাহী লরি ট্যাংকারটিকে আটক করে।   কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত লরি ট্যাংকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।  তবে লরির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই নয়ন মিয়া বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।