Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

ওয়ারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ওয়ারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর ওয়ারীতে মায়ের কাছে নেশার টাকা না পেয়ে অরিত্র সাহা (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার ওয়ারীর যোগী নগরের বাসার চার তলায় এই ঘটনাটি ঘটে।

পরে বিকেল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক)হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত অরিত্র সাহা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বারদী বাজার বটের পাড়া গ্রামের শম্ভু সাহার ছেলে। বর্তমানে পরিবারের সাথে ওয়ারী যোগী নগরের বাসায় ভাড়া থাকতো। অরিত্র সাহার বড় ভাই লোকনাথ সাহা বলেন, ‘আমার ভাই পূর্ব থেকেই মাদকাসক্ত ছিল। আজ দুপুরের দিকে মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। কিন্তু মা টাকা না দিলে মায়ের সাথে তার ঝগড়াও হয়। এরপর অরিত্র সবার অগোচরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে। বিষয়টি আমরা জানতে পেরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।