Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জাতীয়

ওমান থেকে কয়লা আসার খবর 'গুজব‌'

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ওমান থেকে কয়লা আসার খবর 'গুজব‌'

সংকট পরিস্থিতিতে ৭৭টি বিশাল জাহাজে করে দেশে কয়লা আসছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট শেয়ার করা হয়েছে। যা ভিত্তিহীন বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

 

বুধবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়েছে। তা হলো- ‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে।’ এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর খবর।

 

আরও বলা হয়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে। ফলে সবাইকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।