Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ওএসডি হলেন দেশের ২৯ সিভিল সার্জন

admin • 03 Mar 2025, 07:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ওএসডি হলেন দেশের ২৯ সিভিল সার্জন

দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে উপসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি বা পদায়ন করা কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে গণ্য হবেন।

 

ওএসডি হওয়া সিভিল সার্জনদের মধ্যে রয়েছেন বরিশালের ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন, শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর ডা. ইফতেখার, পিরোজপুরের ডা. মিজানুর রহমান, কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জামালপুরের ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুরগাঁওয়ের ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের ডা. রুহুল আমিন, গাজীপুরের ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের ডা. সাইফুল ইসলাম, বরগুনার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল, নওগাঁর ডা. নজরুল ইসলাম, রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের ডা. মনজুর এ মোর্শেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।