Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

এসএসসি পাসে চাকরি দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

admin • 10 Jun 2024, 08:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি পাসে চাকরি দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। তিন পদে মোট ১৭ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের নাম: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

  ১। পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর।        পদের সংখ্যা: ৩টি ২। পদের নাম : কম্পিউটার অপারেটর        পদের সংখ্যা: ৩টি ৩। পদের নাম : অফিস সহায়ক        পদের সংখ্যা: ১১টি

চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যেকোনো স্থান

বয়স: ১ জুন, ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২-৪০ বছর।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের http://mefwd.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০X৩০০ সাইজের ছবি ও ৩০০X৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুন, ২০২৪ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।