Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

এসএসসি পাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

admin • 11 Jan 2023, 08:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসি পাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে বলে জানিয়েছে। আগ্রহীদের দুইটি পদের জন্য দুটি ভিন্ন ঠিকানায় আবেদন পাঠাতে বলা হয়েছে।

১) পদের নাম : অধ্যাপকের সহকারী।

পদের সংখ্যা : ১টি।

আবেদন যোগ্যতা : এসএসসি/এইচএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০ টাকা।

২) পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা : ২টি।

আবেদন যোগ্যতা : এসএসসি/ এইচএসসি বা সমমান পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। জিপিএ কমপক্ষে ৩ থাকতে হবে।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের ক্রমিক নং ১ এর আবেদনপত্র চেয়ারম্যান, পদার্থ বিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অফিসে এবং ক্রমিক নং ২ এর আবেদনপত্র ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি, ২০২৩।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।