Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসি পরীক্ষা শুরু আজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষা শুরু আজ

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হচ্ছে এই পরীক্ষা। পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

 

এ বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

 

এ ছাড়া ঢাকায় পরীক্ষা হলেল ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ যেন ঢুকতে না পারে সে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।