Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এসএসসিতে আবারো ফিরছে বিজ্ঞান-মানবিক ও ব্যবসায় শিক্ষা

admin • 16 Oct 2024, 08:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এসএসসিতে আবারো ফিরছে বিজ্ঞান-মানবিক ও ব্যবসায় শিক্ষা

মাধ্যমিকের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ পদ্ধতি আবারো চালু হচ্ছে। অর্থাৎ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে পারবেন।

 

বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

 

শিক্ষা অধিদফতরের চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশনা জারি করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অধীনে তারা পরীক্ষায় অংশ নেবেন। এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।