Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ খেলাধুলা

এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, কপাল খুলল বাংলাদেশের

admin • 08 Aug 2025, 03:40 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, কপাল খুলল বাংলাদেশের

পেহেলগাম ইস্যুর পর ভারত-পাকিস্তান উত্তজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। কয়েকদিন আগেই লিজেন্ডস বিশ্বকাপ থেকে পাকিস্তান ম্যাচ বয়কট করেছিল ভারত। যা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই এবার ভারতের অনুষ্ঠিত হকি এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। 

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের এমন সিদ্ধান্তে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের। পাকিস্তানের অভাব পূরণ করতে বাংলাদেশকে চায় ভারত।

 

হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, আসলে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এশিয়া কাপে অংশ নিতে পারবে না। আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।

 

তিনি আরও বলেন, ভারত সরকার পাকিস্তান দলকে ভিসা দিতে প্রস্তুত থাকলেও, পাকিস্তান হকি ফেডারেশন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

 

উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি। পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোয় এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।