Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড: পাপন

admin • 07 Mar 2023, 03:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড: পাপন

‘আয়ারল্যান্ড সিরিজে আমরা দু’একজনকে বিশ্রাম দিতে পারি’এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড।

 

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপে। তার আগে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। বড় দুটি টুর্নামেন্টের আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দুটি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

 

এই সিরিজ দুটোতে পরীক্ষা-নিরীক্ষায় যাবে বাংলাদেশ, সোমবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। বছরের মাঝামাঝি আসবে আফগানিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে সেরা দলটাকে পাঠানোর আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চায় বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পুরষ্কার বিতরণী পর্বের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ড সভাপতি।

   

সেখানেই নাজমুল হাসান বলেছেন, ‘ধরেন আমার একটা খেলোয়াড় ইনজুরিতে পড়লো। সেটা ওপেনার হতে পারে, হতে পারে সেটা মিডল অর্ডারের কেউ। আবার লোয়ার অর্ডার ব্যাটারও হতে পারে। ওই খেলোয়াড়কে দেখতে হবে। এখন কোচ নতুন। যার খেলা দেখেনি, তাকে নামিয়ে দেবে? সামনে আমাদের দুটো সিরিজ আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে। এই দুই সিরিজে আমরা দুই-একজনকে বিশ্রাম দিতে পারি।’

 

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘বিশ্রাম দেওয়া হবে নতুন একজনকে দেখার জন্য। এর মানে এই না যে সে বাদ পড়ে গেছে। বিকল্প কী আছে, সেটা দেখার জন্য। এটা নিয়ে দুশ্চিন্তা না করে, এনিয়ে মিডিয়ারও হুলস্থুল করার কিছু নেই। এশিয়া কাপে যে দল ঘোষণা করা হবে, সেটাই হবে বিশ্বকাপের স্কোয়াড। এটা মনে রাখতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।