Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপে বাংলাদেশের রানের রেকর্ড

admin • 24 Jul 2024, 05:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এশিয়া কাপে বাংলাদেশের রানের রেকর্ড

নারীদের এশিয়া কাপে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে এটাই বাংলাদেশ দলের সর্বোচ্চ রানের স্কোর। '

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা বাংলাদেশ নারী দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে নিগার সুলতানা ও ফারজানা হক পিংকির জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৫ রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ।'

   

বুধবার শ্রীলংকার ডাম্বুলায় এশিয়া কাপের চলতি আসরের ১১তম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য অতিব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হেরে গেলেই সেমিফাইনালের আগে বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত। '

   

এমন কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলোয়ারা আক্তার। উদ্বোধনী জুটিতে ৭.৪ ওভারে তারা ৬৫ রান করেন। ২০ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন ওপেনার দিলোয়ারা আক্তার।'

 

এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৫৬ বলে ৮৯ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন। তার আগে ৫৯ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে ৮০ রান করেন তিনি।'

 

১৭তম ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৪ রান। এরপর শেষ তিন ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে স্কোর বোর্ডে আরও ৩৮ রান যোগ করেন নিগার সুলতানা। তিনি ৩৭ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।