খেলাধুলা
ক্রিকেট
এশিয়া কাপের স্কোয়াডে নাঈম শেখ
admin
• 22 Aug 2022, 01:44 PM
• পঠিত 2 বার
বাংলাদেশের এশিয়া কাপের দলে হঠাৎ জায়গা পেয়ে গেলেন নাঈম শেখ। সোমবার এক বিবৃতিতে নাঈম শেখের জাতীয় দলে জায়গা পাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়ার পর নাঈম এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন এই ওপেনার। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরিও হাঁকিয়ে ফের নজর কাড়লেন। জায়গাও পেয়ে গেলেন দলে।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





