Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

admin • 19 Jul 2023, 08:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) আঘাত হানা এই ভূমিকম্পের জেরে অবশ্য সুনামি সতর্কতা জারি করা হয়নি। বুধবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এল সালভাদরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল)।

এদিকে এই ভূমিকম্পের জেরে এল সালভাদর ছাড়াও মধ্য আমেরিকার আরও বেশ কয়েকটি দেশে কম্পন অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি এবং শক্তিশালী এই ভূমিকম্পের জেরে এল সালভাদরে সুনামির সতর্কতা জারি করা হয়নি বলে এল সালভাদরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।

এল সালভাদরের আইনপ্রণেতা সালভাদর চ্যাকন টুইটারে বলেছেন, ভূমিকম্পের পর রাজধানী সান সালভাদরের কাছে অবস্থিত উপকূলীয় শহর লা লিবারতাদে ক্ষয়ক্ষতির বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। যদিও এই পৌরসভা থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা এবং বেলিজেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

-রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।