Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এমপি আনারের হাড়-মাংস আলাদা করা কসাই জিহাদের ১২ দিনের রিমান্ড

admin • 24 May 2024, 03:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এমপি আনারের হাড়-মাংস আলাদা করা কসাই জিহাদের ১২ দিনের রিমান্ড

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার কসাই জিহাদকে কলকাতার বারাসাত আদালতে নেওয়ার পর আদালত তাকে ১২ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।

সিআইডি’র পক্ষ থেকে ১৪ দিন রিমান্ডের আবেদন করা হলেও বারাসাত আদালত শুক্রবার (২৪ মে) তাকে ১২ দিনের রিমান্ড দিয়েছে।

এমপি আনোয়ারুল আজীম আনারের দেহাবশেষের কিছু অংশ উদ্ধার করার পর বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত ২৪ বছর বয়সী জিহাদকে নিয়ে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়-পোলেরহাট এলাকার ব্যাপক তল্লাশি চালায় সিআইডি। মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও। তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি।

এদিকে পুলিশ বলছে, সন্দেহভাজন জিহাদ হাওলাদার (২৪) একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানায়। তার বাবার নাম জয়নাল হাওলাদার। তবে জিহাদ বসবাস করতো ভারতের মুম্বাই শহরে। সেখানে সে একটি মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো।

জানা গেছে পরিকল্পিত নৃশংস এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছে, আখতারুজ্জামানের নির্দেশে তিনিসহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।