Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

এবার মিশরে হামলা করল ইসরায়েল!

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
এবার মিশরে হামলা করল ইসরায়েল!

ইসরায়েল থেকে ছোড়া একটি কামানের গোলা এবার মিশরের একটি ঘাঁটিতে আঘাত হেনেছে। রোববার গাজা সীমান্তের কেরেম শালমের ওই ঘাঁটিতে গোলা আঘাত হানে। তবে এটি ভুলক্রমে সেখানে আঘাত হেনেছে বলে জানায় ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কেরেম শালমের কাছে এই ঘাঁটি বাণিজ্যিক পণ্য পরিবহন তদারকির কাজে বানানো হয়। তবে এখন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানানো হয়। তবে এ ব্যাপারে মিশরের কারও মন্তব্য পাওয়া যায়নি।

হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে জড়িয়ে গেছে আরও কয়েকটি গোষ্ঠী। এর মধ্যে লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, তারা হামাসের সঙ্গে আছে। ইরানের পক্ষ থেকেও হামাসকে সমর্থন দেওয়া হয়েছে। এবার এই হামলার কারণে মিশর কোনো প্রতিক্রিয়া দেখায় কি–না সেটিই দেখার বিষয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।