Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার মাগুরার এক কলেজে ককটেল নিক্ষেপ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এবার মাগুরার এক কলেজে ককটেল নিক্ষেপ

রাজধানীর পর এবার মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দুষ্কৃতিকারীরা এই ককটেল নিক্ষেপ করে। 

 

জানা গেছে, দুষ্কৃতিকারীরা সকালে কলেজের গেটে একটি ককটেল নিক্ষেপ করে। তবে তা ওই সময় বিস্ফোরিত হয়নি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ প্রশাসনের সদস্যরা গিয়ে লাল টেপ  মোড়ানো অবস্থায় ককটেলটি উদ্ধার করে।

 

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, দুষ্কৃতিকারীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।