Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

এবার পাকিস্তানে ছড়িয়ে পড়েছে এমপক্স

• • পঠিত 23 বার
শেয়ার করুন:
এবার পাকিস্তানে ছড়িয়ে পড়েছে এমপক্স

এবার পাকিস্তানে ছড়িয়ে পড়েছে মরণঘাতী এবং ছোঁয়াচে রোগ এমপক্স। দেশটিতে এখন পর্যন্ত ৩ জন এমপক্স রোগী শনাক্ত হয়েছে। এরআগে ইউরোপের দেশ সুইডেনেও একজনের শরীরে এমপক্স শনাক্ত করা হয়। এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই সীমানা বন্ধ করার প্রয়োজন নেই বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির পর এখন নতুন আতঙ্কের নাম এমপক্স। সম্প্রতি আফ্রিকার ১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সবশেষ এমপক্সের রোগী শনাক্ত হলো পাকিস্তান এবং সুইডেনে। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী ব্যবস্থা জারি করেছে। প্রাণঘাতী রোগটি নিয়ে আফ্রিকার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে।

 

শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয় তিনজনের শরীরে এমপক্স রোগ শনাক্তের তথ্য দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, তারা সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে আসার পর রোগটি শনাক্ত হয়। তবে তারা এমপক্সের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত সেটি এখনো জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

পাকিস্তানের আগে বৃহস্পতিবার ইউরোপের দেশে সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হয়। আফ্রিকার বাইরে এটি প্রথম শনাক্তের ঘটনা। আফ্রিকাতে আক্রান্তের পর তিনি সুইডেনে এসে শনাক্ত হয়েছেন, এমনটি জানিয়েছে সুইডিশ সরকারি স্বাস্থ্য এজেন্সি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস বলছে, রোগটি নিয়ে সতর্ক থাকার প্রয়োজন আছে। তবে এখনই কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া উচিৎ হবে না।

 

আফ্রিকার ১৩টি দেশে এমপক্স ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। চলতি বছর কঙ্গোতে ১৩ হাজার ৭০০ জনের বেশি মানুষ আক্রান্ত হন। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনের। ২০২২ সালে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

 

এমপক্স রোগটি শুরুতে ফ্লুর মতো দেখা দেয়। পরে ত্বকে ক্ষত সৃষ্টি করে মারাত্মক অবস্থা ধারণ করে। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্য কেউ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। সূত্র:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।