Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

এবার নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে ‘এক দফা’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এবার নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে ‘এক দফা’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে সম্প্রতি মাঠে নাম বিরোধীরা। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ। তাদের স্লোগান ‘দফা এক দাবি এক, নরেন্দ্র মোদির পদত্যাগ’।

 

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা। দলের ধরনা মঞ্চে তখন বসে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকারসহ একাধিক প্রথম সারির নেতা। তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।

তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায়। এদিন আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবিতে ফের পথে নামে নাগরিক সমাজ। যে কর্মসূচিতে পা-মেলান টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ। দেখা যায় স্কুল পড়ুয়া, আরজি করের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তরকামীদেরও। তাদের সবার দাবি, ‘বিচার চায় আরজি কর’।

কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই দাবি ওঠে মোদির পদত্যাগের। বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল, ‘দফা এক দাবি এক, মমতার পদত্যাগ’। তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগেই মোদির পদত্যাগের দাবি করে নাগরিক সমাজের একাংশ। এই মিছিলে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল, ‘এরাই ধর্ষক! বিলকিস বানু কাণ্ডে এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে।’

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে ‘সিপিএমের দালাল’ বলে অভিহিত করা হয়েছে। প্রায় ৮-১০ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান, পালটা স্লোগান চলে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়ায় দু’পক্ষ। সূত্র: ইটিভি ভারত

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।