Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

এবার নগ্ন হয়ে রাজপথে নামলেন সরকারি চাকরিপ্রার্থীরা

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
এবার নগ্ন হয়ে রাজপথে নামলেন সরকারি চাকরিপ্রার্থীরা

ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে যারা সরকারি চাকরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হোক, সেই দাবিতে এবার পোশাক ছেড়ে পুরো নগ্ন হয়ে রাজপথে নেমেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) শুরু হয়েছে ভারতের ছত্তিশগড়ে বিধানসভার অধিবেশন। এদিন এমপি-মন্ত্রীরা যখন বিধানসভায় যাচ্ছিলেন সেই সময়ে সড়কে দেখা যায় আন্দোলনরত একদল যুবক। তারা সবাই নগ্ন হয়ে আন্দোলনে নামেন।

তফসিলি উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির সদস্য সেজে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে যারা সরকারি চাকরি করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হোক, সেই দাবিতেই পোশাক ছেড়ে আন্দোলনে নামেন তারা। খবর এনডিটিভি।

প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে র‍্যালি বের করেন তারা। বিধানসভার অধিবেশনের দিন রাজনৈতিক নেতা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে বিধানসভায় যাওয়ার মূল সড়কে জড়ো হন যুবকেরা। ছত্তিশগড়ে সরকারি চাকরি পেতে দীর্ঘদিন ধরেই ভুয়া রিজার্ভেশন সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন চাকরি থেকে। ২০২১ সালে, একটি পিডব্লিউডি নির্বাহী প্রকৌশলীকে তফসিলি উপজাতির ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরিতে ঢোকার জন্য বরখাস্ত করা হয়।

  এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।