Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন শাহজাহান ওমর

admin • 06 Dec 2023, 03:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এবার ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন শাহজাহান ওমর

এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসে সংস্থাটির প্রধান হারুন অর রশিদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান।

   

শাহজাহান ওমর বলেন, বঙ্গবন্ধুর তৎকালীন সরকার আমাকে বীর বিক্রম খেতাব দিয়েছে। আমি একজন ব্যারিস্টার। আমি চারবারের এমপি, আমি মন্ত্রী। আই এম নট অ্যা অর্ডিনারি পারসন।

   

ডিগবাজীর কারণেই কি আপনি সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ডিগবাজি মানে কি ভাই? তখন এক সাংবাদিক বলেন, এক দল থেকে আরেক দলে যাওয়া। তখন শাহজাহান ওমর বলেন, এটাকে ডিগবাজি বলে নাকি! এটাতো আমার সাংবিধানিক অধিকার।

   

শাহজাহান ওমর বলেন, ‘আমি চার-পাঁচবার এমপি হয়েছি। সেখানে আমি জনগণের জন্য কিছু কাজ করি। তাদের কিছু সেবা করি। বৃদ্ধ বয়সে আমার কিছু চাওয়া-পাওয়া নাই। আই হ্যব অ্যা অল এভরিথিং। রুটি হালুয়া আমার লাগে না। একটা এমপি হওয়া, মন্ত্রী হওয়া এগুলো কিছু লাগে না। আমি সব হয়েছি। আল্লাহ আমাকে সব দিয়েছে। আল্লাহ ইজ ভেরি কাইন্ড।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।