Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

এবার উধাও ‘লেটস ফ্লাই’

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
এবার উধাও ‘লেটস ফ্লাই’

লেটস ফ্লাই নামে একটি প্রতিষ্ঠান ৩৮টি ট্রাভেল এজেন্সির কাছ থেকে ১০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এ ঘটনায় লেটস ফ্লাইয়ের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা।

পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, একটি প্রতারকচক্র বিভিন্ন এয়ারলাইন্সের গ্রুপ টিকিট বিক্রির ১০ কোটি টাকা নিয়ে পালিয়েছে। চক্রটি লেটস ফ্লাই নামে একটি প্রতিষ্ঠান খুলে ৩৮টি ট্রাভেল এজেন্সি থেকে এই টাকা নিয়েছে। এর ফলে মালয়েশিয়াগামী অনেক যাত্রী বিপাকে পড়েছে। চক্রটির অফিস ছিল রামপুরায়।

রোববার (১৮ জুন) ভুক্তভোগীরা রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলেন- ইমরান, সবুজ, রায়হানসহ আরও একজন। এ ঘটনার শাম্মী আখতার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় হওয়া মামলায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের আমাদের অভিযান চলছে। এর গত অক্টোবর মাসে টোয়েন্টিফর টিকেটি ডটকম (www.24tkt.com) নামে একটি অনলাইন টিকিট বিক্রির এজেন্সি গ্রাহকদের ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় এজেন্সিটির মালিকসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।