Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

এবার আগুনে পোড়া চাদর কিনলেন প্রতিমন্ত্রী পলক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এবার আগুনে পোড়া চাদর কিনলেন প্রতিমন্ত্রী পলক

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

 

এই পোশাক সংগ্রহের মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে। এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে।

 

এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে পোড়া একটি ‍চাদর ৪০ হাজার টাকায় কিনেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এই পোশাক ক্রয় করেন।

 

এ সময় তিনি বলেন, আমি এবং আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম। ভায়াবহ আগুনে আনুমানিক প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের কিছুটা আর্থিক ও মানসিক সাপোর্ট দরকার।

 

আমরা ১৭ কোটি মানুষ যার যতোটুকু সামর্থ আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো না? আমার যারা স্টাফ আছে তাদের কাছে সব মিলিয়ে দেখলাম ৪০ হাজার টাকা আছে। এই ৪০ হাজার টাকা বড় কথা নয়, বড় কথা হলো ব্যবসায়ীর পাশে আমরা আছি।

 

এর আগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে পোশাক কিনেছেন সঙ্গীত শিল্পী তাহসান খান, চিত্রনায়িকা শবনম বুবলী, বিদ্যা সিনহা মীমসহ আরো অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।