Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয় বঙ্গবাজারে আগুন

এনেক্সকো টাওয়ারের পাঁচ তলায় এখনো জ্বলছে আগুন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
এনেক্সকো টাওয়ারের পাঁচ তলায় এখনো জ্বলছে আগুন

রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডে এখনো এনেক্সকো টাওয়ারের ৫ম তলায় আগুন জ্বলছে। ভবনটির পূর্ব দিকে আগুনের তীব্রতা চোখে পড়ার মতো। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের খবর জানানো হয়েছে।

 

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরে বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন পুরোপুরি নেভাতে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দাবি করছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে। অর্থাৎ এটি আর ছড়ানোর আশঙ্কা নেই। আগুনের তীব্রতা কমিয়ে আনতে সর্বাক্ষণিক পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কমীরা।

 

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

 

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।