Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এনটিভি অনলাইন প্রধানের বড় বোন কামরুননাহার মারা গেছেন

admin • 21 Dec 2025, 07:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এনটিভি অনলাইন প্রধানের বড় বোন কামরুননাহার মারা গেছেন

দেশের জনপ্রিয় বেসরকারী টেলিভিশন এনটিভি অনলাইন প্রধান ও সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদের বড় বোন কামরুননাহার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যানসার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ প্রথমে ঢাকার মুগদায় অবস্থিত বাসায় নেওয়া হবে। পরে মুগদা জামে মসজিদে তার জানাজার নামাজ শেষে দাফন করা হবে। তবে, কখন জানাজা হবে, তা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।