Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

এনআইডি সার্ভার চালু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
এনআইডি সার্ভার চালু

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় সার্ভার চালু করার কথা থাকলেও সার্ভারে প্রবেশ করা যায়নি। বুধবার সকাল থেকে পার্টনার সার্ভিসগুলোর (সেবাদানকারী প্রতিষ্ঠান) জন্য সার্ভার চালু করা গেলেও ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধন, স্থানান্তর সংক্রান্ত কার্যক্রম রাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি।

 

পরে আজ সকাল থেকে পুরোপুরিভাবে সার্ভার চালু হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধের আগে ঘোষণা দেয়া জরুরি নয়- এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে এমন হতেই পারে। ডেটাবেইজ থাকলে সবসময় সাইবার হামলার ঝুঁকি থাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।