Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

এজলাস চলাকালীন আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এজলাস চলাকালীন আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড

বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এজলাস চলাকালীন হট্টগোল ও অপরপক্ষের আইনজীবীকে কটূক্তি করায় মামলার এক বাদীকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান রোববার (৩ মে) বিচারিক কার্যক্রম চলাকালীন এই আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন,জসিম উদ্দিন, যিনি একটি মামলার এজাহারকারী (বাদী)।

আদালত সূত্রে জানা যায়, রোববার (৩ মে) জি.আর. ১৭৫/২৫ নং মামলায় চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানির কার্যক্রম চলছিল। শুনানির এক পর্যায়ে এজাহারকারী জসিম উদ্দিন আদালতের অনুমতি না নিয়েই হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং অপরপক্ষের আইনজীবীর ওপর চটে যান। আদালতের পক্ষ থেকে নিষেধ করা সত্ত্বেও তিনি আইনজীবীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ গালিগালাজ ও কটূক্তি করতে থাকেন। এতে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং চরম হট্টগোল সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং আদালতের মর্যাদা রক্ষায় আসীন ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক কোর্ট পুলিশকে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির সাক্ষ্যগ্রহণ ও স্বীকারোক্তি রেকর্ড করা হয়। আদালত অবমাননা এবং বিচারিক কাজে বিঘ্ন ঘটানোর অপরাধে পেনাল কোড ১৮৬০-এর ২২৮ ধারায় জসিম উদ্দিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন বিচারক।

আইনজীবী ও বিচার সংশ্লিষ্টরা আদালতের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এজলাসে আইনজীবীদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত জরুরি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।