Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

এক ম্যাচে মেসিপুত্রের ৫ গোল , নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল

admin • 15 Apr 2024, 04:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক ম্যাচে মেসিপুত্রের ৫ গোল , নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল

ফুটবল বিশ্বে যখন নতুন কোনো তরুণ প্রতিভাবান ফুটবলার আলোড়ন সৃষ্টি করে তখন তাকে ডাকা হয়ে থাকে নতুন মেসি নামে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের উঠতি তারকাকেও ছোট মেসি নামে ডাকা হয়। মূলত, বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে ওই উঠতি ফুটবলারের খেলার ধরন মিল থাকায় তাকে ছোট মেসি নামে ডাকা হতো।

এবার ‘আসল ছোট মেসি’ ফুটবলীয় দক্ষতা দ্বারা বিস্মিত করেছে সবাইকে। লিওনেল মেসির মেজ ছেলে মাতেও এক ম্যাচে পাঁচ গোল করে এসেছেন আলোচনায়। বিশ্বকাপজয়ী মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের পর তার তিন ছেলেও ক্লাবটির একাডেমিতে ভর্তি হয়। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের জার্সিতে এক ম্যাচে পাঁচ গোল করে মাতেও পুরো ফুটবল বিশ্বেরই নজর কেড়েছে।

https://twitter.com/i/status/1779162336625877393  

ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে মাতেওর সেই গোল গুলোর ভিডিও। মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকের মতো ফ্রি-কিক থেকেও গোল করতে দেখা গেছে মেসিপুত্রকে। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রি-কিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।