Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

এক বোতল হুইস্কির দাম ৩০ কোটি টাকা!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এক বোতল হুইস্কির দাম ৩০ কোটি টাকা!

হুইস্কির একটি ‘বিরল’ বোতল বিক্রি হয়েছে ২৭ লাখ ডলারে (প্রায় ৩০ কোটি টাকা)। নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ওয়াইন ও স্পিরিট জাতীয় তরল এখন এটি।

 

শনিবার লন্ডনে এক নিলামে বিক্রি হয়েছে ‘দ্য ম্যাকালান ১৯২৬’ ব্র্যান্ডের একটি বোতল। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবাই এই নিলামের আয়োজন করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নিলামে তোলার আগে এই এক বোতল হুইস্কির এত দাম হবে, তা ধারনাতেই ছিল না। সোথেবাই যে অনুমান করেছিল, তার দ্বিগুন দামে বিক্রি হয়েছে ‘দ্য ম্যাকালান ১৯২৬’।

 

ব্যাপক আগ্রহের কারণে বিক্রির পর এই বোতল থেকে কয়েক ফোঁটা হুইস্কি পান করেন নিলামকারী প্রতিষ্ঠান সোথেবাইয়ের হুইস্কি বিভাগের প্রধান জনি ফাউলি।

 

এই ব্র্যান্ডের বোতল গত ১৯৮৬ সালে মাত্র ৪০টি ছিল। এর পর বিশেষ ক্রেতাদের কাছে বিক্রি করতে শুরু করে ম্যাকালান প্রতিষ্ঠান। এক পর্যায়ে তা প্রায় শেষ হয়ে যায়।

   

এর পর যখন নিলাম শুরু হতে থাকে, তখন একের পর এক রেকর্ডই গড়ে গেছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে এক বোতল ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার ২৭ লাখ ডলারের সর্বোচ্চ দামের রেকর্ডটা হলো।

  সূত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।