Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

এক পাঙ্গাসের দাম ১০ হাজার টাকা !

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
এক পাঙ্গাসের দাম ১০ হাজার টাকা !

চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া খোরশেদ বেপারী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।

পরে তিনি মাছটি জেলা শহরের হরিণা ফেরিঘাট সংলগ্ন আড়তে ১০ হাজার ১০০ টাকায় মো. ইউসুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে পাঙ্গাস মাছটি হরিণাঘাটের আড়তে এ ঘটনা ঘটে।

খোরশেদ বেপারী জানান, নদীতে জাল বেয়েই আমার সংসার চলছে। এখন নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙাস মাছও ধরা পড়ছে। তবে অন্যান্য দিনে ধরা পড়া পাঙাসের সাইজের তুলনায় এই মাছটি অনেক বড়। এটি ভালো দামে বিক্রি করতে পেরে মনে আনন্দ লাগছে।

মাছটির ক্রেতা ইউসুফ বলেন, আড়তে প্রতিদিনই ইলিশ, পাঙ্গাস আইর, বাঘাআইর, পোয়া, চিংড়ি ও রিডাসহ নানা প্রজাতির মাছ জেলেরা নিয়ে আসেন। আমি সবসময়ই বড় সাইজের মাছগুলো কিনে থাকি। তাই এবার ১৪ কেজি ওজনের এই পাঙাসটি ১০ হাজার ১০০ টাকা দিয়ে কিনেছি।

 

তিনি আরও জানান, মাছটি আমি আরও ভালো দামে বিক্রির চেষ্টা করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।