Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

এক নারীর দুই জরায়ু, দুদিনে দুই সন্তান জন্ম!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এক নারীর দুই জরায়ু, দুদিনে দুই সন্তান জন্ম!

মার্কিন এক নারীর দেহে দুটি জরায়ু রয়েছে। সেই দুই জরায়ুতে দুটি সন্তান ধারণ করেছেন তিনি। সম্প্রতি সেই সন্তান দুটি জন্মগ্রহণ করেছে। তবে একসঙ্গে নয়, এক শিশু জন্মের একদিন পর আরেক শিশুর জন্ম। তবে, আলাদা জন্ম নিয়েও যমজ হিসেবেই পরিচিতি পাবে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আমেরিকার অ্যালাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে ইউনিভার্সিটি অব অ্যালাবামা (ইউএবি) হাসপাতালে গত মঙ্গলবার ও বুধবার এই ঘটনা ঘটে। মা ও দুই সস্তান সুস্থ আছে। চিকিৎসকেরা বলছেন, ১০ লাখ নারীর মধ্যে একজন নারীর দেহে এমন থাকতে পারে। এটি একটি বিরল ঘটনা।

এই দুই সন্তান জন্মানোর জন্য টানা ২০ ঘণ্টা চেষ্টা করেছেন চিকিৎসকেরা। গত মঙ্গলবার ৩২ বছর বয়সী নারী কেলসেই হ্যাচার ওই হাসপাতালে এক মেয়েশিশুর জন্ম দেন। পরদিন আরেকটি মেয়েশিশুর জন্ম দেন তিনি। সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন হ্যাচার।

বিজ্ঞানের ভাষায় ওই দুই সন্তানকে বলা হবে ‘ফ্র্যাটার্নাল টুইনস’। এরা যমজ হলেও একদিনে জন্মদিন পালন করবেন না।

দেহে দুটি জরায়ু রয়েছে—১৭ বছর বয়সে থাকতে প্রথম এই তথ্য জানতে পারেন কেলসেই হ্যাচার। একে বলা হয় ইউটেরাস ডাইডেলফিস। বিশ্বের মাত্র দশমিক ৩ শতাংশ নারীদের দেহে এমন দেখা যায়। এর আগে ২০১৯ সালে বাংলাদেশের চিকিৎসকেরা এমন ধরনের আরও একটি ঘটনা জানিয়েছিলেন।

এর আগে তিন সন্তানের জন্ম দিয়েছেন কেলসেই হ্যাচার। এবারও একটি সন্তান জন্ম হবে বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু পরে জানতে পারেন দুই জরায়ুতে দুই সন্তান। তাঁর ভাষ্যমতে, ‘আমি এখনো বিশ্বাসই করতে পারছি না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।