Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এক নারীকে নিয়ে ছাত্রদলের দুই নেতার টানাটানি, সংঘর্ষে আহত ৭

admin • 13 Oct 2025, 11:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এক নারীকে নিয়ে ছাত্রদলের দুই নেতার টানাটানি, সংঘর্ষে আহত ৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক নারীকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হন স্থানীয় এক সাংবাদিক।

 

পীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এক কলেজছাত্রীকে ঘিরে দুই যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় তা সংঘর্ষে রূপ নেয়। এতে ৫-৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্রীকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং দলের কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

 

ওই বিরোধ থেকেই রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে মুন্সিপাড়া এলাকার ভ্যানচালক রমজান আলীসহ সাতজন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংবাদপত্রের প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন বলে জানা গেছে।

 

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।