Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

একাধিক জন্মনিবন্ধন বাতিল করতে নতুন নিয়ম চালু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
একাধিক জন্মনিবন্ধন বাতিল করতে নতুন নিয়ম চালু

একজন ব্যক্তির অনলাইনে একাধিক জন্মসনদ থাকলে অপ্রয়োজনীয়টি বাতিলের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হয়েছে। এর ফলে যাদের অনলাইনে একাধিক জন্মসনদ আছে নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

সম্প্রতি নতুন নিয়মের বিষয়ে সারা দেশের সকল নিবন্ধন কার্যালয়, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা নির্বাহী অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন।

এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার (বিডিআরআইএস)-এ অপ্রয়োজনীয় সনদ বাতিলের অপশন চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একাধিক সনদধারী ব্যক্তি তার বাতিলযোগ্য মূল সনদসহ তার সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে (যেখান থেকে পূর্বে নিবন্ধনকরণ ও সনদ গ্রহণ করা হয়েছিল) হাজির হবেন।

 

কার্যালয়ের নিবন্ধক সহকারী দাখিল করা জন্মসনদগুলো অনলাইনে যাচাই করে তার আইডি থেকে নির্ধারিত ফি নিয়ে অনলাইনে বাতিল আবেদন সম্পন্ন করবেন। এরপর তিনি নিবন্ধক আবেদন গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইন সিস্টেমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (রেজিস্ট্রার জেনারেল) কাছে পাঠাবেন এবং দাখিল করা মূল জন্মসনদগুলো বিনষ্ট করবেন।

 

শেষ ধাপে রেজিস্ট্রার জেনারেলের আইডি থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনটির নিষ্পত্তি হবে বলেও চিঠিতে জানান হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।