Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ নুসরাত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ নুসরাত

পিরোজপুরের নেছারাবাদে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নুসরাত জাহান (২২) নামের এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইন্দুরহাটের একটি বেসরকারি ক্লিনিকে এই তিন শিশুর জন্ম হয়। অস্ত্রোপচারের পর মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং সদ্য জন্ম নেওয়া তিনজনই কন্যাসন্তান।

 

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা সম্পূর্ণ সুস্থ আছেন।

 

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রীকে 'সেবা' প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে সিজারিয়ান অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তাঁর স্ত্রী একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"

 

অস্ত্রোপচারকারী গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস জানান, এ ধরনের অস্ত্রোপচার কিছুটা জটিল হলেও সতর্কতার সঙ্গে সফলভাবে তা সম্পন্ন করা হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন। একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে খুশির আমেজ তৈরি হয়। স্থানীয়রা নবজাতকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।