Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

একস‌ঙ্গে এসএসসি পরীক্ষা দিলেন ৩ বোন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
একস‌ঙ্গে এসএসসি পরীক্ষা দিলেন ৩ বোন

টাঙ্গাইলের সখীপুরে একস‌ঙ্গে এসএসসি পরীক্ষা দি‌য়ে‌ছেন তিন‌ বোন। রোববার (৩০ এপ্রিল) শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে অংশ নি‌য়ে‌ছেন।

একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হ‌লেন- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মে‌য়ে সুমাইয়া ইসলাম (১৭), মেজো মে‌য়ে সাদিয়া ইসলাম (১৬) ও ছোট মে‌য়ে রাবিয়া ইসলাম (১৫)। একসঙ্গে তিন‌ বো‌নের পরীক্ষা দেওয়ার ঘটনা‌টি সবার নজর কে‌ড়ে‌ছে। তিন বোন উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

জানা গে‌ছে, শিক্ষার্থীদের বাবা শ‌ফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখা‌নেই তিন‌ বোনের জন্ম। এরপর ২০১০ সা‌লে মক্কায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য বাদ দি‌য়ে প‌রিবার নি‌য়ে দে‌শে চ‌লে আসেন শ‌ফিকুল ইসলাম।

 

শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল কর‌বে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে ব‌লে ম‌নে ক‌রি।

 

সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন দ্যা ডেইলী মিরর অব বাংলাদেশকে     বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে ব‌লে আশা ক‌রি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।