Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে সরে গেলেন প্রেমিকা,প্রেমিকের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে সরে গেলেন প্রেমিকা,প্রেমিকের মৃত্যু

একসঙ্গে বেঁচে থাকা হচ্ছে না, তাই সিদ্ধান্ত নিয়েছিলেন একসঙ্গে হাঁটবেন মরণের পথে। তাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য রেললাইনে দাঁড়িয়ে ছিলেন প্রেমিক-প্রেমিকা।

 

কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এলেন প্রেমিকা। তার চোখের সামনেই প্রেমিকের শরীরটি লাফিয়ে পড়ল চলন্ত ট্রেনের সামনে। মুহূর্তে টুকরো টুকরো হয়ে গেল শরীরটা।

 

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

 

নিহত রাজুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দু’জনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জনে।

 

তবে রাজুর পরিবার এখন দাবি করছে রাজুকে হত্যা করে তার দেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে ওই তরুণীর পরিবার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।