Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

একদিন ছুটি নিলেই মিলতে পারে ৪ দিনের ছুটি !

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
একদিন ছুটি নিলেই মিলতে পারে ৪ দিনের ছুটি !

ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহেই টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকুরের জন্য। আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ছুটি  নিলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যালেন্ডার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি বুধবার সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকুরে বা ব্যাংক কর্মী ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

 

এ ছাড়া কোনো সরকারি চাকুরে বা ব্যাংক কর্মী এ সপ্তাহে ছুটি না নিতে পারলে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি।

 

একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সেসময়ও টানা চারদিনের ছুটি ভোগ করা যাবে।

এর আগে গত বছরের ২৫ অক্টোবর ( বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।