Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

'একই মায়ের গর্ভে জন্ম দুই যমজ সন্তানের একজনকে বৈধ,অন্যজনকে অবৈধ বলা হচ্ছে'

admin • 24 Apr 2026, 05:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'একই মায়ের গর্ভে জন্ম দুই যমজ সন্তানের একজনকে বৈধ,অন্যজনকে অবৈধ বলা হচ্ছে'

বাংলাদেশ জামায়াতে ইসলামি শুরু থেকেই সরকারকে সহযোগিতা করার মনোভাব পোষণ করলেও সরকারের সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ভবিষ্যতে সরকারের শুভবুদ্ধির উদয় হবে সেটাই আশা করি- এমনটাই জানিয়েছেন দলটির কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রমজান আলী।

শুক্রবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় অধ্যক্ষ রমজান আলী বলেন, বর্তমান সময়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একই মায়ের গর্ভে জন্ম নেয়া যমজ সন্তানের একজনকে বৈধ আর অন্যজনকে অবৈধ বলা হচ্ছে। গত দুই মাসে সরকারের পক্ষ থেকে জনগণের কল্যাণে দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়েনি বরং অল্প সময়ের মধ্যেই নানা সংকটের সৃষ্টি হয়েছে।

 

উপজেলা আমীর মাওলানা আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে এবং নায়েবে আমীর মাওলানা জোবায়ের আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা শফিকুল ইসলামসহ উপজেলা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।