Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

একই ভুল করলে বিএনপির অবস্থাও আ.লীগের মতো হবে: ফজলুর রহমান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
একই ভুল করলে বিএনপির অবস্থাও আ.লীগের মতো হবে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, একই ফলাফল আসবে, ফলাফলে কোনো বেশ-কম হবে না, এক ফলাফল আসবে।

 

শুক্রবার (১৫ মে) ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

 

অ্যাড. ফজলুর রহমান বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে ফলাফল বাঙালির জীবনে এনেছিল, বাংলার জীবনে এনেছিল, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই ফলাফল আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে।

 

তিনি বলেন, আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা বলতে পারেন। সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটা বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদেরকে পেছনে টেনে নিয়ে যাবে। আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।