Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্মগ্রহণ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্মগ্রহণ

কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্ম ছেড়ে একটি পরিবারের সাত সদস্য সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কানু চন্দ্র দাস, তার ছেলে নবকুমার দাস তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আজ সোমবার দুপুরে তারা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ কুষ্টিয়ায় উপস্থিত হয়ে পরিবারের সকলে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক কানু চন্দ্র দাস থেকে মোঃ আব্দুর রহমান, নব কুমার দাস থেকে মোঃ ইব্রাহিম নাম ধারণ করেন। পরিবারের অন্য সদস্যরাও একই সাথে তাদের নাম পরিবর্তন করেন।

সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী মোঃ ইব্রাহিম জানান, দু-বছর আগে আমার ছোট ভাই প্রেম কুমার দাস ইসলাম ধর্ম গ্রহন করে। বর্তমানে তার নাম আব্দুল্লাহ আল সাইফ। সে পলিটেকনিক ইন্সটিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে মাদ্রাসায় লেখাপড়া করছে।

 

তার আচার আচরণ, ও ধর্মীয় রীতিনীতি পালন দেখে আমরা মুগ্ধ হই। এবং আমরা স্ব-প্রণোদিত হয়ে পরিবারের সকলে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।