Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

একইভাবে ৯ নারীর মৃত্যু, বাড়ছে ‌‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
একইভাবে ৯ নারীর মৃত্যু, বাড়ছে ‌‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

গত ১৩ মাসে ৯ নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাদের মৃত্যু হয়েছে পরপর। মারা যাওয়া নারীদের বয়স প্রায় একই। ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনার পরেই আতঙ্ক শুরু হয়েছে সিরিয়াল কিলারের। পুলিশ জানিয়েছে, প্রায় সবাই শ্বাসরোধে মারা গেছে। বেশিরভাগ নারী তাদের নিজেদের শাড়ি দিয়েই শ্বাসরোধের ঘটনা ঘটিয়েছে।

 

জানা গেছে, উত্তরপ্রদেশের শাহী, শেরগড়, শীষগড় এলাকার ৪০ থেকে ৬৫ বয়সের ৮ নারীর মরদেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয়। তবে এই ৮ ঘটনার কোনোটিতেই যৌন নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তাদের পরনের পোশাক এলোমেলো ছিল।

 

পুলিশ জানিয়েছে, এই আট ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই পরিহিত শাড়ি দিয়েই শ্বাসরোধে মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

গত বছর জুনে পরপর এ ধরনের তিনটি অস্বাভাবিক মৃত্যু হয়। জুলাই, আগস্ট, অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি ঘটনা ঘটে। আট নম্বর ঘটনা ঘটার পর, বিপুল সংখ্যক পুলিশ দলে দলে ভাগ হয়ে একাধিক এলাকায় নজরদারি শুরু করে। যদিও তারপর আর এরকম ঘটনা ঘটেনি। ফের চলতি আগস্টে এ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পরপর একই ঘটনা ঘটার পর পুলিশ ধারণা করছে, কোনো এক ব্যক্তি এই ঘটনা ঘটাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।