Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

এইডস আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

admin • 30 Nov 2024, 04:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এইডস আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

কুয়েতে এইডস আক্রান্ত শতাধিক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সম্মেলনে এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি।

কুয়েত ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অর্থাৎ এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ লোককে শনাক্ত করা, তারা তাদের অবস্থা সম্পর্কে সচেতন ও ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।

আহমেদ আল আওয়াধি বলেন, জাতীয় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে আমাদের পরবর্তী লক্ষ্য হলো ৯৫-৯৫-৯৫ লক্ষমাত্রা অর্জন করা। কুয়েত স্বেচ্ছামূলক পরীক্ষা, কাউন্সেলিং সেবা প্রসারিত করছে। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য বিভাগ ও সংক্রামক রোগ হাসপাতালে বিদ্যমান সুবিধার পরিপূরক আহমদী স্বাস্থ্য জেলায় তৃতীয় ক্লিনিক খুলেছে। এই ক্লিনিকগুলো গোপনীয় পরীক্ষা ও কাউন্সেলিং প্রদান করে।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।