Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে বিক্ষোভ,আটক ৫

admin • 08 Aug 2023, 05:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে বিক্ষোভ,আটক ৫

এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে মঙ্গলবার (৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আশরাফ হোসেন সময় সংবাদকে বলেন, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হয়ে তারা পরীক্ষা পেছানোর দাবিতে রাস্তায় নেমেছে। এর পেছনে কারও ইন্ধন রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর দাবির যৌক্তিকতা নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি।

এর আগে সোমবারও পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে।

২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নেয়া যাবে না।

৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দিতে হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ৮ জুন এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ড প্রকাশিত রুটিন ছবি আকারে দেয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।