Thursday, 3 September 2026
শিরোনাম
শিক্ষা

এইচএসসি পরীক্ষার বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ

admin • 08 Aug 2023, 07:44 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা আজ

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ মঙ্গলবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে সোমবার দুপুরে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়, পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।