Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

উসকানি দিলে ‘পরমাণু হামলার’ হুঁশিয়ারি কিমের

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
উসকানি দিলে ‘পরমাণু হামলার’ হুঁশিয়ারি কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ার করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের উসকানি’ দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

 

এদিকে, দেশটিকে কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্ররা।

 

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর কিম এমন হুঁশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে উভয় দেশ উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।

 

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভুক্ত ছিল। আলোচনা শেষে দেশ দুটি জানায়, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার ওপর পিয়ংইয়ং যেকোনো ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ায় কিম শাসনের অবসান ঘটবে।

 

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম দেশটির সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উসকানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’

 

উত্তর কোরিয়ার নেতার এমন হুঁশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন, সিউল ও টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘আরও উসকানি দেওয়া বন্ধ করতে এবং কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণের’ আহ্বান জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।