Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

উরুগুয়েতে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, নিহত ১০

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
উরুগুয়েতে নার্সিং হোমে অগ্নিকাণ্ড, নিহত ১০

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে বয়স্কদের জন্য পরিচালিত একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে সেখানে আগুন লাগে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ট্রেইনটা ই ট্রেস নামের একটি শহরে অবস্থিত ৬ কক্ষবিশিষ্ট ওই নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন ওই নার্সিং হোমের কেয়ার টেকার।

 

জানা গেছে, ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ধোঁয়ার কারণে সাতজন প্রাণ হারান। এছাড়া গুরুতর অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

অগ্নিনির্বাপক কর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন তারা নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান। ভবনের ভেতরে প্রবেশ করার পর তারা বসার ঘরে আগুন দেখতে পান। সে সময় পুরো ভবন জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নার্সিং হোমের ২০ বছর বয়সী একজন কেয়ারটেকার একটি গ্যারেজের ভেতর দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

 

উরুগুয়ের গণস্বাস্থ্য বিষয়কমন্ত্রী কারিনা রান্ডো বলেন, এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। তবে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।