Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রিজভী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি: রিজভী

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, জনগণকে বিভ্রান্ত করতে ওবায়দুল কাদের মিথ্যাচার করছেন।

জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন না জানলে, ওবায়দুল কাদের স্বাধীনতাবিরোধী মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ওবায়দুল কাদের কলকাতায় সিনেমা দেখেছেন। এখন হতাশা থেকে জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেড় দশকে দেশে ‘বেনজীর শ্রেণি’ গড়ে উঠেছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পাড়াড়ি সশস্ত্র সংগঠন কেএনএফকে নিয়ে ক্ষমতাসীনদের দুরভিসন্ধি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তান থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।